News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের বার্ষিক বন্যায় উদ্বিগ্ন রাজ্যপাল কাটারিয়া, জানালেন হতাহত এবং ক্ষয়ক্ষতির তথ্য
Image

অসমের বার্ষিক বন্যায় উদ্বিগ্ন রাজ্যপাল কাটারিয়া, জানালেন হতাহত এবং ক্ষয়ক্ষতির তথ্য

গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : অসমের বার্ষিক বন্যায় বেজায় উদ্বিগ্ন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। ফি বছরের বন্যায় উদ্বেগ প্রকাশ করে এবারের দ্বিতীয় দফার বন্যায় বেশ কয়েকজনের মর্মান্তিক মৃত্যু ও আহতের সংখ্যা বৃদ্ধি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির উল্লেখযোগ্য বৃদ্ধির তথ্য দিয়েছেন রাজ্যপাল। গত কয়েকদিন বন্যা-বিধ্বস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন রাজ্যপাল কাটারিয়া। এক সরকারি সফরে জয়পুর এসেছেন তিনি। জয়পুর বিমানবন্দরে অবতরণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল (৮ জুলাই) পর্যন্ত সরকারি রেকর্ড অনুযায়ী বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি। বলেন, ‘’এবারের ভয়াবহ বন্যায় ৭২ জন প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লক্ষ লক্ষ  মানুষ। রাজ্য জুড়ে রাস্তা এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।’ অসমের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া বছর বছর বন্যার প্রকৃতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘অসমে প্রতি বছর বন্যা পরিস্থিতি কমবেশি বজায় থাকে। প্রতিবছরের বন্যায় অসংখ্য নাগরিক নানাভাবে ক্ষতিগ্রস্ত হন।’ তিনি ব্রহ্মপুত্র নদ এবং এর উপনদীগুলির জন্য এই অঞ্চলের বার্ষিক বন্যার ঝুঁকির প্রসঙ্গেও বলেছেন। রাজ্যপাল বলেন, ‘তবে বন্যাপ্রবণ এলাকার মানুষ সবসময় এই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। কারণ অসম সহ সংলগ্ন পার্বত্য রাজ্যগুলিতে অত্যধিক বৃষ্টিপাত হলে ব্রহ্মপুত্র নদ এবং অন্যান্য ছোট নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।’ ‘ফি বছরের বন্যা ছাড়াও কেবলমাত্র এ বছরের বন্যায় নাগরিককুল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার বেশি হতাহতের ঘটনা ঘটেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে,’ বলেন কাটারিয়া। তিনি অসমের জনগণের ধৈর্য, স্থিতিশিলতা এবং সহযোগিতার প্রশংসা করে বলেন, ‘সংকট মোকাবিলা এবং প্রাকৃতিক পরিস্থিতির প্রভাব প্রশমিত করতে প্রশাসনিক কর্তৃপক্ষের ত্রাণজনিত প্রচেষ্টার প্রতি তাঁরা (অসমের বন্যার্ত নাগরিককুল) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top