News Flash

  • Home
  • দেশ
  • বন্যা পরিস্থিতি উত্তরাখণ্ডের নানা অংশে, সামগ্রিক অবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী ধামি
Image

বন্যা পরিস্থিতি উত্তরাখণ্ডের নানা অংশে, সামগ্রিক অবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী ধামি

দেহরাদূন, ৯ জুলাই (হি.স.): ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার আকাশপথে বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। ত্রাণ ও উদ্ধারকাজে জোর দিতে আহ্বান জানান। এদিন হলদওয়ানি, বনবাসা, টনকপুর, সিতারগঞ্জ, খাতিমা এবং কুমায়ুন বিভাগের অধীনে অন্যান্য বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ধামি।  নৈনিতাল জেলার হলদওয়ানির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের তরাই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা কবলিত মানুষজনকে নিরাপদ স্থানেও পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী ধামি জানান, আমাদের সরকার বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছে। দুর্যোগের পর জলবাহিত রোগ প্রতিরোধে বন্যা কবলিত এলাকায় ওষুধ সরবরাহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top