দেহরাদূন, ৯ জুলাই (হি.স.): ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার আকাশপথে বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। ত্রাণ ও উদ্ধারকাজে জোর দিতে আহ্বান জানান। এদিন হলদওয়ানি, বনবাসা, টনকপুর, সিতারগঞ্জ, খাতিমা এবং কুমায়ুন বিভাগের অধীনে অন্যান্য বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ধামি। নৈনিতাল জেলার হলদওয়ানির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের তরাই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা কবলিত মানুষজনকে নিরাপদ স্থানেও পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী ধামি জানান, আমাদের সরকার বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছে। দুর্যোগের পর জলবাহিত রোগ প্রতিরোধে বন্যা কবলিত এলাকায় ওষুধ সরবরাহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বন্যা পরিস্থিতি উত্তরাখণ্ডের নানা অংশে, সামগ্রিক অবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী ধামি
Tags:
Releated Posts
জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের
বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…
হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ
কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…
করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’
বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…
পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি
পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

















