News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুন্দরবনের স্কুলে হামলা, শ্লীলতাহানি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Image

সুন্দরবনের স্কুলে হামলা, শ্লীলতাহানি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ঝড়খালি, ৯ জুলাই (হি. স.): সুন্দরবনের ঝড়খালি এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের স্কুলে ঢুকে হুমকির অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে। জানা গেছে, তিনি আবার পঞ্চায়েতের উপপ্রধান। স্থানীয় সূত্রে খবর, ওই পঞ্চায়েত উপপ্রধানের নেতৃত্বে ভাঙচুর চালানো হয় স্কুলে।  এও অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা। স্কুল ভবনটি স্থানীয় পঞ্চায়েত দখল করে নিতে চায়। সে কারণেই এই হামলা বলে অভিযোগ। জানা যাচ্ছে, সোমবার রাতে অনেক লোকজন নিয়ে স্কুলে ঢোকেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। ভাঙচুর চালানোর পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। হুমকি দেওয়া হয়েছে স্কুল বন্ধ করারও।   পাল্টা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছেন পঞ্চায়েতের উপপ্রধান। তাঁর অভিযোগ, স্কুল থেকে নানা সম্পত্তি বিদেশে পাচার করা হত। তরুণ প্রজন্মকে চাকরির প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করা হয়নি। এই ঘটনাতেই চাপা ক্ষোভ ছিল সাধারণ মানুষের মধ্যে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতেই এই ঘটনা ঘটেছে।

Releated Posts

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top