ঝড়খালি, ৯ জুলাই (হি. স.): সুন্দরবনের ঝড়খালি এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের স্কুলে ঢুকে হুমকির অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে। জানা গেছে, তিনি আবার পঞ্চায়েতের উপপ্রধান। স্থানীয় সূত্রে খবর, ওই পঞ্চায়েত উপপ্রধানের নেতৃত্বে ভাঙচুর চালানো হয় স্কুলে। এও অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা। স্কুল ভবনটি স্থানীয় পঞ্চায়েত দখল করে নিতে চায়। সে কারণেই এই হামলা বলে অভিযোগ। জানা যাচ্ছে, সোমবার রাতে অনেক লোকজন নিয়ে স্কুলে ঢোকেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। ভাঙচুর চালানোর পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। হুমকি দেওয়া হয়েছে স্কুল বন্ধ করারও। পাল্টা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছেন পঞ্চায়েতের উপপ্রধান। তাঁর অভিযোগ, স্কুল থেকে নানা সম্পত্তি বিদেশে পাচার করা হত। তরুণ প্রজন্মকে চাকরির প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করা হয়নি। এই ঘটনাতেই চাপা ক্ষোভ ছিল সাধারণ মানুষের মধ্যে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতেই এই ঘটনা ঘটেছে।

সুন্দরবনের স্কুলে হামলা, শ্লীলতাহানি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Tags:
Releated Posts
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…
ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল
নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন
কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

















