দেহরাদূন, ৯ জুলাই (হি.স.): প্রাতঃভ্রমণে বেরিয়ে স্কুল ছাত্রীদের সঙ্গে কথা বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এক খুদেকে দিলেন অটোগ্রাফ, কথাও বললেন সাধারণ মানুষের সঙ্গে। প্রায়ই নানা ধরনের জনসংযোগ করতে দেখা যায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে। অন্যথা হল না মঙ্গলবারও। মঙ্গলবার সকালে পাউরি সার্কিট হাউস ক্যাম্পাসে চারাগাছ রোপণ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পরে পাউরি গাড়ওয়ালে প্রাতঃভ্রমণের সময় স্কুলমুখী ছাত্রীদের সঙ্গে কথোপকথন করতে দেখা যায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে। মন দিয়ে শোনেন তাঁদের কথা। উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। এদিন সকালে শিবম নামে এক খুদেকে নিজের অটোগ্রাফ দিয়েছেন মুখ্যমন্ত্রী ধামি।

পাউরিতে ছাত্রীদের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রী ধামির, খুদেকে দিলেন অটোগ্রাফ
Releated Posts
জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের
বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…
হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ
কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…
করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’
বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…
পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি
পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…


















