News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেসরকারি মেডিকেল কলেজ শান্তি নিকেতন স্থাপনে সরকার সবকিছু যাচাই করে দেখবে, চিন্তার কোনো কারণ নেই: মুখ্যমন্ত্রী
Image

বেসরকারি মেডিকেল কলেজ শান্তি নিকেতন স্থাপনে সরকার সবকিছু যাচাই করে দেখবে, চিন্তার কোনো কারণ নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিষয়ে এবারে মুখ খুললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সোমবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বেসরকারি মেডিকেল কলেজ শান্তিনিকেতনের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা রাজ্যের উন্নয়নের ধারাতে বাধা সৃষ্টি করছে। রাজ্য সরকার সব ধরনের যাচাই এর পরেই কাজে এগোবে। তাই বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের বিরুদ্ধে কোন ধরনের অসৎপন্থা অবলম্বন করা হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা বলছে তারা নাকি বিভিন্ন ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত। যদি এমনই হয়ে থাকে তাহলে পুলিশ দিয়ে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। সেখানে কোন ধরনের অসুবিধা নেই। রাজ্যে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হলে ছাত্র-ছাত্রীরা পড়াশোনার সুযোগ পাবে। কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেখানে রাজ্য সরকারের আপত্তি থাকার কথা নয়। রাজ্য সরকার সব ধরনের পদক্ষেপ এবং যাচাই করার পরেই সঠিক সিদ্ধান্তে পৌঁছবে। সে ক্ষেত্রে ভয়ের কোন কারণ নেই। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছেন কেননা বর্তমান সরকারের সময়ে যে উন্নয়ন অব্যাহত রয়েছে সেই রাস্তায় সমস্যা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে তারা। বাম আমলে এ ধরনের কোন উদ্যোগ গ্রহণ করা হতো না বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top