নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: জমি মাফিয়াদের হাতে আক্রান্ত হলেন এক সরকারি কর্মচারী। আহত ব্যক্তির নাম প্রণব ভৌমিক। জানা গেছে, ইন্দ্রনগরস্থিত নিজ বাড়িতে তিনি আক্রান্ত হয়েছেন। ঘটনার খবর কি ঘটনা আসলে ছুটে গেলে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে আনে পূর্ব থানার পুলিশ। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।
ঘটনার বিবরনে আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, প্রতিদিনকার মতো তিনি কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন। রাত ১০ টা নাগাদ এলাকার মাফিয়া হিসেবে পরিচিত তপন ঘোষ তার ভাই ও মা নিয়ে প্রণব ভৌমিকের বাড়িতে হামলে পরে। তিনি বেরিয়ে এলে মিথ্যা অভিযোগ এনে তাকে প্রচন্ডভাবে মারধোর করা হয়। তখন তিনি সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তী সময়ে পুলিশকে খবর দিতে তারা এসে আহত ব্যক্তিকে উদ্ধার হয়ে হাসপাতালে নিয়ে আসে। আক্রান্ত ব্যক্তির দাবি অন্যকোনো ঘটনার রেশ ধরেই তারউপর আক্রমণ চালিয়েছে ওই অভিযুক্ত। ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত ব্যক্তি।



















