News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি মাফিয়াদের হাতে আক্রান্ত হলেন  সরকারি কর্মচারী
Image

জমি মাফিয়াদের হাতে আক্রান্ত হলেন  সরকারি কর্মচারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: জমি মাফিয়াদের হাতে আক্রান্ত হলেন এক সরকারি কর্মচারী। আহত ব্যক্তির নাম প্রণব ভৌমিক। জানা গেছে, ইন্দ্রনগরস্থিত নিজ বাড়িতে তিনি আক্রান্ত হয়েছেন। ঘটনার খবর কি ঘটনা আসলে ছুটে গেলে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে আনে পূর্ব থানার পুলিশ। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।

ঘটনার বিবরনে আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, প্রতিদিনকার মতো তিনি কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন। রাত ১০ টা নাগাদ এলাকার মাফিয়া হিসেবে পরিচিত তপন ঘোষ তার ভাই ও মা নিয়ে প্রণব ভৌমিকের বাড়িতে হামলে পরে। তিনি বেরিয়ে এলে মিথ্যা অভিযোগ এনে তাকে প্রচন্ডভাবে মারধোর করা হয়। তখন তিনি সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তী সময়ে পুলিশকে খবর দিতে তারা এসে আহত ব্যক্তিকে উদ্ধার হয়ে হাসপাতালে নিয়ে আসে। আক্রান্ত ব্যক্তির দাবি অন্যকোনো ঘটনার রেশ ধরেই তারউপর আক্রমণ চালিয়েছে ওই অভিযুক্ত।  ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত ব্যক্তি।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top