News Flash

  • Home
  • Uncategorized
  • ইসরোর সাফল্যের মুকুটে যুক্ত হল নয়া পালক, সফল উত্ক্ষেপন হল স্ক্র্যামজেট ইঞ্জিন
Image

ইসরোর সাফল্যের মুকুটে যুক্ত হল নয়া পালক, সফল উত্ক্ষেপন হল স্ক্র্যামজেট ইঞ্জিন

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.) : ফের ইসরোর সাফল্যের মুকুটে যুক্ত হল নয়া পালক| দেশীয় প্রযুক্তিতে তৈরি নিজস্ব এয়ার ব্রিদিং ISROইঞ্জিনের সফল উত্ক্ষেপণ করল ইসরো| রবিবার ভোররাতে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে স্ক্র্যামজেট ইঞ্জিনের একটি রকেট মহাকাশে পাঠানো হল| বায়ুমণ্ডলের অক্সিজেন নিতে সক্ষম এই স্ক্র্যামজেট ইঞ্জিন| এই অক্সিজেন ইঞ্জিনের ভেতর গিয়ে বিশেষ একটি পদ্ধতির মাধ্যমে ইঞ্জিনের দ্রুতগতি সৃষ্টিতে সক্ষম|
এর আগে ১৯৭০ সালে স্ক্র্যামজেট ইঞ্জিনের পরীক্ষায় সফল হতে পারেনি ভারত| আকাশে ওড়ার পরই বঙ্গোপসাগরে পড়ে যায় আরএইচ ৫৬০ রকেটটি| ৪৬ বছর পর ফের পরীক্ষার জন্য ইঞ্জিনবাহী রকেট পাঠান ইসরোর বিজ্ঞানীরা|
জ্বালানী ও অক্সিডাইজার থাকে এই ইঞ্জিনে| এছাড়া এর ভেতর এয়ার ব্রিদিং প্রোপালসন সিস্টেম রয়েছে| যার কাজ হল, বাতাস থেকে অক্সিজেন নেওয়া| বাতাস থেকে নেওয়া অক্সিজেন অক্সিডাইজার হিসাবে কাজ করে| লিকুইড হাইড্রোজেন নামে থাকা জ্বালানীর ক্ষমতা বাড়িয়ে ইঞ্জিনের গতিবেগ বাড়ায় কয়েকগুণ|
ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, উত্ক্ষেপণ কেন্দ্র থেকে রকেট ছাড়ার পর ৫৫ সেকেন্ডের মধ্যেই ইঞ্জিন জ্বলতে শুরু করবে| ইঞ্জিনগুলিকে ৬ সেকেন্ডের জন্য পরীক্ষা করা হয়| প্রথম রকেটটি বঙ্গোপসাগরে ভেঙে পড়ার পর আমরা দ্বিতীয়টি তৈরি শুরু করি| শব্দের থেকে প্রায় ৬ গুণ বেশি গতিতে ছুটবে এই স্ক্র্যামজেট ইঞ্জিনের রকেট| এরজেরে মহাকাশযান পাঠানোর খরচও কমবে অনেকটা|
এদিকে এদিন সকালে স্ক্র্যামজেট ইঞ্জিনের সফল পরীক্ষার পর ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top