নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: রথযাত্রার দিনে দুর্গাপূজার খুঁটিপুজো হয়ে থাকে। রাজধানীর লালবাহাদুর ব্যায়ামাগারে পঞ্চবটি পূজা কমিটির পক্ষ থেকে রবিবার খুঁটি পূজার আয়োজন করা হয়। এবছর মৃৎশিল্পী হিসেবে থাকছেন চিত্র পাল এবং প্যান্ডেল নির্মাণ করবেন স্থানীয় শিল্পী রাহুল ঘোষ।
এবছরে লালবাহাদুর ব্যায়ামাগারের পূজার থিম হল ” চাই না হতে উমা”। মূলত নারীর জীবন কাহিনী ফুটিয়ে তোলা হবে এই থিমের মধ্য দিয়ে।



















