News Flash

Image

আই এম এ হাউসে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: রবিবার আই এম এ হাউসে ন্যাশনাল ডক্টর’স ডে ২০২৪ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শিবিরের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 

মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের সূচনা করে বক্তব্য রেখে বলেন, বিগত দিনেও আই এম এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আই এম এ বিভিন্ন দাবি পূর্বতন সরকারের আমলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন সময় সামাজিক কর্মসূচির আয়োজন করে তারা। আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তাতে অনেকটাই উপকৃত হবে মুমূর্ষ রোগীরা। এ ধরনের শিবির আগামী দিনের অব্যাহত রাখার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আই এম এ বহু পুরনো সংগঠন। এই সংগঠন বরাবরই মানুষের স্বার্থে কাজ করে। 

আয়োজিত শিবিরে এই দিন মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। উপস্থিত অতিথিরা এদিন পরবর্তী সময় রক্তদান শিবির ঘুরে দেখেন। কথা বলেন রক্তদাতা তাদের সাথে। 

আগামী দিনও এ ধরনের রক্তদান শিবির অব্যাহত রেখে রাজ্যে ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সংকট মেটাতে ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top