News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় মামলা করল স্ত্রী
Image

পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় মামলা করল স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ জুলাই: এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। প্রথম স্ত্রীকে না জানিয়ে আরো এক বিয়ে করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে খোয়াই থানাধীন চেবরী পেত্নীছড়া এলাকায়।

ঘটনার বিবরনে জানা যায়,  চেবরী পেত্নীছড়া এলাকার হরেকৃষ্ণ দেবনাথ (৪৩) ২০০৯ সালে সোনাতলা এলাকায় সামাজিকভাবে রূপা দেবনাথের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে তাদের ১৩ বছর একটি মেয়ে সন্তান এবং চার মাসের একটি পুত্র সন্তান রয়েছে। বিগত পাঁচ ছয় মাস ধরে হরেকৃষ্ণ দেবনাথ এর চালচলন ও কথাবার্তায় অসংলগ্ন লক্ষ্য করে তার স্ত্রী। তখন রুপা দেবনাথের সন্দেহ জাগে।

অবশেষে পহরমুড়া এলাকায় নিয়ে নিজের স্বামীকে হাতেনাতে আটক করে ওই ব্যক্তি। দ্বিতীয় স্ত্রী পিংকি রানী দেবনাথের বাড়িতে গিয়ে হাতেনাতে ধরে ফেলেন দুজনকে। পরে তিনি জানতে পারেন ৬ মাস আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করে তাকে না জানিয়ে।

আজ খোয়াই মহিলা থানায় তার স্বামীর বিরুদ্ধে এবং তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রথম স্ত্রী রূপা দেবনাথ। বর্তমানে তার স্বামী কচুছড়া পুলিশ স্টেশনে কর্মরত রয়েছে এবং রুপা দেবনাথ এবং তার ছোট ছোট শিশুদের জন্য প্রশাসনের কাছে তিনি সুষ্ঠু বিচার চান।

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top