বেঙ্গালুরু, ৭ জুলাই (হি. স.): রবিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা। হাসপাতাল লাগোয়া অক্সিজেন বিভাগে বড়সড় বিস্ফোরণ। ঘটনাস্থলে দমকলের বিশাল বাহিনী। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কলাবুরাগির চান্দাপু্রের একটি হাসপাতালে।
জানা গেছে, রবিবার দুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে হাসপাতাল চত্বর। ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। ঘটনার তদন্ত করা হচ্ছে।



















