News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমান্তে পাচার বাণিজ্য রোধে বিজিবি-কে বাংলাদেশী টাউট এবং অপরাধীদের তালিকা তুলে দেওয়া হয়েছে : আইজি বিএসএফ
Image

সীমান্তে পাচার বাণিজ্য রোধে বিজিবি-কে বাংলাদেশী টাউট এবং অপরাধীদের তালিকা তুলে দেওয়া হয়েছে : আইজি বিএসএফ

আগরতলা, ৬ জুলাই: সীমান্তে পাচার বাণিজ্য রোধে বিজিবি-কে বাংলাদেশী টাউট এবং অপরাধীদের তালিকা তুলে দেওয়া হয়েছে। এ-বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিজিবি-র কাছ থেকে মিলেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ-কথা জানিয়েছেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এস প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস।

তাঁর কথায়, বিএসএফ ত্রিপুরায় বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ আটকানোর পাশাপাশি পাচার বাণিজ্য বন্ধে টাউট এবং সীমান্তবর্তী অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

এদিন তিনি বলেন, সীমান্তবর্তী অঞ্চলে টাউট এবং চোরাচালানকারীদের অন্তর্জাল ভেদে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বিএসএফ। পাশাপাশি টাউটদের জালে তুলতে গোয়েন্দা খবরের ভিত্তিতে অভিযান শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। যেমন এআই সক্ষম ক্যামেরা এবং ফেসিয়াল রিকগনিশন টুল সীমান্তে অপরাধ দমনে ব্যবহৃত হচ্ছে। 

এদিন তিনি বলেন, চলতি বছরে এখন পর্যন্ত ২৯ কোটি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ১৯৮ জন বাংলাদেশী নাগরিক এবং ১২ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ। বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সাইকোট্রপিক ওষুধের মূল্য ৩২ কোটি টাকা হবে বলে জানান তিনি।

আইজি আরও বলেন, ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত শিলংয়ে বিএসএফ এবং বিজিবি -র মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে  আলোচনা হয়েছিল। ওই আলোচনা সভায় বাংলাদেশি টাউট এবং অপরাধীদের তালিকা বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছিল। আগামীদিনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিজিবির তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

সাথে তিনি যোগ করেন, উভয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে দুর্বলতাগুলি চিহ্নিত করতে এবং যৌথভাবে টহল বাড়াতে সম্মত হয়েছে। রিয়েল টাইম তথ্য আদান-প্রদানের জন্য ফিল্ড কমান্ডার পর্যায়ে টেলিফোন নম্বর শেয়ার করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top