News Flash

  • Home
  • দিনের খবর
  • ট্রেন থেকে আলাদা হয়ে গেল পঞ্চবতী এক্সপ্রেসের দু”টি বগি, বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি
Image

ট্রেন থেকে আলাদা হয়ে গেল পঞ্চবতী এক্সপ্রেসের দু”টি বগি, বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি

মুম্বই, ৬ জুলাই (হি.স.): মহারাষ্ট্ৰের কাসারা স্টেশনের কাছে ট্রেন থেকে আলাদা হয়ে গেল পঞ্চবতী এক্সপ্রেসের দু”টি বগি। শনিবার সকাল ৮.৪০ মিনিট নাগাদ কাসারা স্টেশনের কাছে ট্রেন থেকে আলাদা হয়ে গেল পঞ্চবতী এক্সপ্রেসের ৩ ও ৪ নম্বর বগি। ট্রেনটি সেই সময় মুম্বইয়ের দিকে যাচ্ছিল।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯.০২ মিনিট নাগাদ বগি দু”টি পুনরায় ট্রেনের সঙ্গে সংযুক্ত করা হয়। সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি। ৯.১৪ মিনিট নাগাদ ট্রেনটি মুম্বইয়ের দিকে রওনা হয়।

সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও বলেছেন, ট্রেনটি প্রায় ৩৫ মিনিট আটকে ছিল। ক্ষয়ক্ষতি অথবা আহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। উল্লেখিত লাইনে স্বাভাবিকভাবেই চলছে ট্রেন পরিষেবা।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top