News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩/৮ আগরতলা সংঘর্ষে যারা জড়িত প্রকাশ্যে আনব আমরা ঃ সুদীপ বর্মন, পৃথক রাজ্যের দাবী অসাংবিধানিক নয় সিপিএম ভুল ব্যাখ্যা করছে ঃ তৃণমূল
Image

২৩/৮ আগরতলা সংঘর্ষে যারা জড়িত প্রকাশ্যে আনব আমরা ঃ সুদীপ বর্মন, পৃথক রাজ্যের দাবী অসাংবিধানিক নয় সিপিএম ভুল ব্যাখ্যা করছে ঃ তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট৷৷ ২০১৮ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিমন্ডল Sudip Roy Barmanক্রমশ নয়া মোড় নিচ্ছে৷ নতুন নতুন বিষয় প্রকাশ্যে আসছে৷ সমতলে ও পাহাড়ের মানুষের মন জয় করার জন্য রাজনৈতিক দলগুলির তৎপরতা চলছে৷ যেখানে পৃথক রাজ্যের দাবীর বিরুদ্ধে জোর সওয়াল করা হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের বক্তব্যে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে৷ পৃথক রাজ্যের দাবীদারদের সমর্থনে মুখ খুলে শাসক দল সিপিএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন তিনি৷ আইপিএফটি পৃথক রাজ্য তথা তিপ্রাল্যান্ডের যে দাবী তুলেছে তা অসাংবিধানিক নয় বললেন সুদীপ বর্মন৷ বিচ্ছিন্নতাবাদী শ্লোগন না৷ শ্রীবর্মনের অভিযোগ সিপিএম আইপিএফটির দাবীকে বারবার জনগণের কাছে ভুল ব্যাখ্যা করছে বিচ্ছিন্নতাবাদীদের দাবী বলে৷ সিমনা তমাকারী কেন্দ্রে আইপিএফটিকে তৃণমূল সমর্থন করেছে৷ কিন্তু, তৃণমূল পৃথক রাজ্যের দাবীকে সমর্থন করেনা৷ আইপিএফটি যে দাবী তুলেছে তার জন্য দায়ী বামফ্রন্ট সরকার৷ উপজাতিদের অনুন্নয়নের জন্য আইপিএফটি পৃথক মুখ্যমন্ত্রী, পৃথক রাজ্য চাইছে৷ তারা দেখেছে উত্তর পূর্বাঞ্চলের উপজাতি অংশের মানুষ ক্রমশ এগিয়ে যাচ্ছে৷ আর এরাজ্যে তারা পিছিয়ে রয়েছে৷ শ্রীবর্মন আরও বলেন, এরাজ্যে এডিসি এলাকায় ইনার লাইন পারমিটের দাবী তো সিপিএম করেছিল অতীতে৷ তিনি বলেন আইপিএফটিকে সমর্থন দেওয়ায় চিন্তার ভাজ দেখা দিয়েছে শাসক গোষ্ঠীর কপালে৷ ২৩ আগষ্ট যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার জন্য আইপিএফটিকে দায়ী করা হয়েছে৷ এর পেছনে প্রধান কারণ হিসেবে সুদীপ রায় বর্মনের অভিযোগ আগামীদিনে যাতে কোন রাজনৈতিক দল আইপিএফটির সাথে জোট গঠন না করতে পারে৷
মঙ্গলবার আগরতলায় আইপিএফটির মিছিলকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার জন্য শাসক দল সিপিএমকে দায়ী করেছেন সুদীপ রায় বর্মন৷ রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্টের চক্রান্তের প্রতিবাদে শনিবার রাজধানী আগরতলায় তৃণমূল কংগ্রেসের এক মিছিল সংগঠিত হয়৷ মিছিল শুরু আগে সুদীপ রায় বর্মন সাংবাদিকদের জানিয়েছে ২৩/৮ আগরতলায় আইপিএফটির মিছিলকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার জন্য দায়ী সিপিএম৷ এই দলের গুন্ডা পান্ডারা পরিকল্পিতভাবে মিছিলে হামলা সংগঠিত করেছে৷ রাজ্যে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে৷ ১৯৮০ জুনের দাঙ্গার সময় ক্ষমতায় ছিল সিপিএম৷ গত ২৩ আগষ্টও রাজ্যে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছিল সিপিএম৷ ঐদিনের হামলার সাথে যারা যুক্ত তাদের চেহারা তৃণমূল খুব শীঘ্রই প্রকাশ করবে৷ পুলিশ প্রশাসনের তরফ থেকে যে কয়েকজনের ছবি প্রকাশ করা হয়েছে তারা গোটা রাজধানীতে তান্ডব চালিয়েছে, এটা কি করে সম্ভব প্রশ্ণ তুলেছেন সুদীপ রায় বর্মন৷ তিনি অভিযোগ করেছেন, শাসক দল সিপিএম পরিকল্পিত ভাবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুললেছে৷ তিনি বলেন, ঐদিন সূর্য্য চৌমুহনীতে মিছিলে হামলার সাথে সাথে শহরের বিভিন্ন স্থানে একযোগে হামলা হয়৷ এটা পূর্ব পরিকল্পিত না হলে কিভাবে সম্ভব৷
মঙ্গলবারের সংঘর্ষের ঘটনার জন্য হাইকোর্টের একজন বর্তমান বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন গঠন করার জন্য দাবী জানিয়েছেন৷ পাশাপাশি তিনি এরাজ্যের শান্তিপ্রীয় মানুষের কাছে আবেদন জানিয়েছেন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য৷ সুপীর রায় বর্মন আহ্বান জানিয়েছেন, যারা আতঙ্কিত হয়ে আগরতলা ছেড়ে চলে গিয়েছেন তারা যেন আগরতলায় ফিরে আসেন৷ ভীত সন্ত্রস্ত হওয়ার কোন সুযোগ নেই৷ এই প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকারও সমালোচনা করেছেন সুদীপ রায় বর্মন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top