News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতিবেশী যুবকের দায়ের আঘাতে গুরুতর আহত বৃদ্ধ
Image

প্রতিবেশী যুবকের দায়ের আঘাতে গুরুতর আহত বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই:
প্রতিবেশী যুবকের দায়ের আঘাতে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম হরলাল দাস (৬০)। ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানার অন্তর্গত অনঙ্গনগর এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনকার মত নিজের ধান ক্ষেতে কাজ করছিলেন হরলাল দাস। তখনই দীপঙ্কর সরকার নামে এক যুবক ওই একই জমিতে লাকড়ি কাটছিলেন। হরলাল  দাস তাকে নিজের জমিতে লাকড়ি কাটতে বাধা দিলে দীপঙ্কর সরকার নামে ওই যুবক হর লাল দাস এর উপর চড়াও হয়।। তার হাতে থাকা দা দিয়ে ওই ব্যক্তির মাথা এবং ঘাড়ে কোপ দেয়। যাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে নিয়ে আসা হলে গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top