News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update)বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হল বসত ঘর, কাঠগড়ায় গ্রাম প্রধান এবং উপ প্রধান, সহায়তা প্রদানের আশ্বাস এবং তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর 
Image

(Update)বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হল বসত ঘর, কাঠগড়ায় গ্রাম প্রধান এবং উপ প্রধান, সহায়তা প্রদানের আশ্বাস এবং তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ জুলাই: অমরপুরের ডালাক বাজারের একটি গরীব পরিবারে বসত ঘর গ্রাম প্রধানের নেতৃত্বে বুলডোজারের চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কাজে বাধা দিতে গেলে বাড়ির লোকজনদেরকেও বেধড়ক মারধর করার অভিযোগ তুলেছেন ওই পরিবারের সদস্যরা। এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারটির সাথে সাক্ষাৎ করে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। পাশাপাশি, পুলিশ প্রশাসন তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ অমরপুর ডালাক বাজার এলাকায় অমানবিক ঘটনা প্রকাশ্যে এসেছে। ওই এলাকায় আবাস যোজনার ঘর পেয়েছিলেন এক গরিব পরিবার। ওই এলাকার গ্রাম প্রধান গোপাল সরকার এবং উপ প্রধান সারথী মন্ডল সহ গ্রাম পঞ্চায়েতের কর্মীরা রাস্তা নিমার্ণ করার হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যদের। পরিবারের সদস্যরা ঘর বাদ দিয়ে রাস্তা নিমার্ণ করার জন্য তাদের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু তাঁরা বুলডোজার চালিয়ে বসত ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছেন। পরিবারের জনৈল মহিলা বাধা দিতে আসলে তাকে বেধড়ক মারধর করেছে বলে ও অভিযোগ তুলেছেন। 

এবিষয়ে  সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার বলেন ,অমরপুরের ডালাক পঞ্চায়েত নিবাসী একটি পরিবারের বসতঘর ভেঙ্গে দেওয়ার বিষয়টি আমার গোচরে এসেছে। 

আজ ক্ষতিগ্রস্থ পরিবারটির সাথে সাক্ষাৎকারে সামগ্রিক বিষয়ে অবগত হয়েছি এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের প্রয়োজনীয় সাহায্য সহায়তা প্রদান করার জন্য। পাশাপাশি, পুলিশ প্রশাসন তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top