News Flash

  • Home
  • দিনের খবর
  • নদীয়ায় চোরাচালান রুখলো সীমান্তরক্ষী বাহিনী, বাজেয়াপ্ত গাড়ি, বিপুল সোনা-নগদ, হেফাজতে ৭
Image

নদীয়ায় চোরাচালান রুখলো সীমান্তরক্ষী বাহিনী, বাজেয়াপ্ত গাড়ি, বিপুল সোনা-নগদ, হেফাজতে ৭

নদীয়া, ৫ জুলাই (হি. স.) : ভারত-বাংলাদেশ সীমান্তে ফের বড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কলকাতার ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর সঙ্গে যৌথ অভিযানে বিএসএফ বেশ কয়েকজন চোরাচালানকারীকে হেফাজতে নিয়েছে।

জানা গেছে, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ১১ নম্বর রাজ্য সড়কের সীমানগরে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে একাধিক তল্লাশি অভিযানে ৭ জন চোরাচালানকারীকে হেফাজতে নিয়েছে ডিআরআই এবং বিএসএফ। ধৃতদের কাছ থেকে ১৬টি সোনার ইট ও ৯ কেজি ৫৭২ গ্রাম ওজনের একাধিক সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। শুধু তাই নয় নগদ ১১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা ও সোনা পাচারের জন্য ব্যবহৃত একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সোনার মোট বাজার মূল্য ৬.৮৬ কোটি টাকা বলে জানিয়েছে বিএসএফ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top