News Flash

  • Home
  • প্রধান খবর
  • ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী স্টার্মারকে অভিনন্দন মোদীর, শুভেচ্ছা পরাজিত সুনককেও
Image

ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী স্টার্মারকে অভিনন্দন মোদীর, শুভেচ্ছা পরাজিত সুনককেও

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের একটি পোস্টে মোদী ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার কথা জানান। আরও একটি পোস্ট করে ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনককেও শুভেচ্ছা জানিয়েছেন। মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ব্রিটেনের সাধারণ নির্বাচনের জয়ের জন্য কিয়ের স্টার্মারকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা। সমস্ত ক্ষেত্রে ভারত-ইউকে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য আমি আমাদের ইতিবাচক এবং গঠনমূলক সহযোগিতার প্রত্যাশা করছি।”

১৪ বছর পরে ক্ষমতার পালাবদলের বার্তা নিয়ে বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হয়েছে ব্রিটেনে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এ মোট আসন ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ‘জাদুসংখ্যা’ ৩২৬। জনমত সমীক্ষার ফল সত্যি হলে, প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজ়ারভেটিভ পার্টির (টোরি) দ্বিগুণ ভোট এবং তিন গুণ আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টি। স্টার্মার বলেছেন, “পরিবর্তনের কাজ আজ থেকেই শুরু হবে।” লেবার পার্টির বিপুল জয়ের পর সমর্থকদের উদ্দেশে এমনটাই বললেন দলের শীর্ষ নেতা কিয়ের স্টার্মার। ১৪ বছর পর ব্রিটেনে ক্ষমতায় ফিরছে লেবার পার্টি। গত নির্বাচনের তুলনায় তারা ২১১টি আসন বেশি পেতে চলেছে। অন্য দিকে সুনকের কনজারভেটিভ পার্টি হারাতে চলেছে ২৫০টি আসন।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top