News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য স্তরীয় এস.এম কাপ বালিকাদের ফুটবলে ৪টি কো: ফাইনাল ম্যাচ আজ
Image

রাজ্য স্তরীয় এস.এম কাপ বালিকাদের ফুটবলে ৪টি কো: ফাইনাল ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত খেলেছে আমিনা বেগম। নির্বাচকদের নজরও কেড়েছে। তিন গোলের ব্যবধানে দারুন জয় ছিনিয়ে ঊনকোটি জেলা দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। খেলা রাজ্য স্তরীয় সুব্রত মুখার্জি কাপ ফুটবল, অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগের। আজ, বৃহস্পতিবার থেকে ঊনকোটি জেলার কৈলা শহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় গ্রাউন্ডে তা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ঊনকোটি জেলা দল ৩-০ গোলের ব্যবধানে উত্তর জেলা দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। বিজয়ী দল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের আমিনা বেগম একাই দুই অর্ধে তিনটি গোল করে হ্যাটট্রিক এর স্বীকৃতির পাশাপাশি দলকে জয় এনে দেয়। প্রথমার্ধের ১২ ও ২৯ মিনিটের মাথায় পর পর দুই গোল। তৃতীয় গোলটি হয় দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি রবীন্দ্র দেববর্মা, জিতেন দেববর্মা, সুশীল দেববর্মা ও চরণ মাদ্রাজি। আগামীকাল কোয়ার্টার ফাইনাল পর্যায়ের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল সাতটায় পুল বি থেকে সিপাহীজলা খেলবে ধলাই এর বিরুদ্ধে এবং বেলা আড়াইটায় খোয়াই খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। সকাল সাড়ে আটটায় পুল এ থেকে পশ্চিম জেলা দল খেলবে গোমতী জেলা দলের বিরুদ্ধে। বিকেল চারটায় ঊনকোটি জেলা দল খেলবে দক্ষিণ জেলার দলের বিরুদ্ধে। সেমিফাইনাল ও ফাইনাল পর্যায়ের ম্যাচ হবে ৬ জুলাই।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top