News Flash

Image

সুপ্তি পাণ্ডের হয়ে প্রচার নুসরতের

কলকাতা, ৪ জুলাই (হি. স.): ফের রাজনৈতিক কর্মসূচিতে দেখা মিলল বসিরহাটের প্রাক্তন সাংসদের। বৃহস্পতিবার সকালে মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের হয়ে ভোটের প্রচারে নামলেন নুসরত। হুড খোলা গাড়িতে চেপে সুপ্তি পাণ্ডের সমর্থনে ভোটের প্রচার করলেন অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ।

লোকসভা ভোটে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় নাম ছিল না নুসরতের। এবার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও তারকা প্রচারক হিসেবে নেই তিনি। তারপরও এদিন সুপ্তি পাণ্ডের সমর্থনে মানিকতলার ভোটের প্রচারে দেখা মিলল বসিরহাটের প্রাক্তন সাংসদের। সুপ্তির হয়ে ভোটের প্রচারে এসে নুসরত জাহান জানান, “রেসপন্স খুব ভাল। বাংলার মানুষ প্রথমত যেভাবে দিদিকে ভালবাসে, দিদি যেভাবে বাংলার মানুষকে আগলে রেখেছেন, তৃণমূল যেভাবে বাংলার মানুষের পাশে থেকেছে, তাতে এই রেসপন্স তো স্বাভাবিক। সুপ্তি আন্টি আমাকে ভীষণ স্নেহ করেন। তিনি প্রার্থী হয়েছেন। তাঁর সমর্থনে এসেছি। খুব ভাল লাগছে। সাধন আঙ্কেল এত বছর এখানে এত ভালভাবে কাজ করেছেন। তাঁর প্রতিও মানুষের ইমোশন রয়েছে। সব কিছু মিলিয়ে একদম পজিটিভ।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top