News Flash

  • Home
  • দিনের খবর
  • কিশনগঞ্জে বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিশু–সহ তিন জনের
Image

কিশনগঞ্জে বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিশু–সহ তিন জনের

কিশনগঞ্জ, ৪ জুলাই (হি.স.) : বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল শিশু–সহ তিন জনের। বৃহস্পতিবার কিশনগঞ্জের পুঠিয়া ব্লকের ধোবনিয়া গ্রামের কাছে ঠাকুরগঞ্জ-কিশনগঞ্জ রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম নাহিদা বেগম, সাবিনাজ বেগম ও এক বছরের শিশু নুরাম। ঘটনায় আহত হয়েছেন নুর জামাল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে নুর জামাল স্কুটারে করে স্ত্রী নাহিদা বেগম, শ্যালিকা সাবিনাজ বেগম ও এক বছরের মেয়ে নুরামকে নিয়ে বেলুয়া গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে নিজেদের ঠাকুরগঞ্জের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় ঘটনাস্থলে অপরদিক থেকে আসা একটি বাইক প্রথমে স্কুটিতে সজোরে ধাক্কা মারে। এর ফলে স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। সেই সময় কিশনগঞ্জের দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক স্কুটি সহ চারজনকে পিষে দেয়। ঘটনাস্থলেই নাহিদা বেগম, সাবিনাজ বেগম ও নুরামের মৃত্যু হয়। গুরুতর আহত হন নুর জামাল। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করে ও কিশনগঞ্জ সদর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আহতকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এই ঘটনার পরে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘাতক বাইক ও ট্রাকটি আটক করে পুলিশের হেপাজতে তুলে দেয় স্থানীয়রা। মহকুমা শাসক লতিফুর রহমান জানান, দুর্ঘটনায় মৃতদের সরকারি আইন অনুযায়ী ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top