News Flash

Image

হাথরাস যেতে পারেন রাহুল, জানালেন বেণুগোপাল

নয়াদিল্লি, ৪ জুলাই (হি. স.): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী যেতে পারেন হাথরাসে। সেখানে পদপিষ্ট হয়ে ইতিমধ্যেই ১২১ জন মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কে সি বেণুগোপাল সাংবাদিকদের বলেন, হাথরাসে যাওয়ার পরিকল্পনা করছেন রাহুল গান্ধী। যেভাবে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু হয়েছে তা দুঃখজনক। সেখানকার মানুষদের সঙ্গে রাহুল কথা বলবেন বলে জানান বেনুগোপাল।

উল্লেখ্য, নিজের শোকবার্তায় রাহুল ইতিমধ্যেই জানিয়েছেন, উত্তর প্রদেশের হাথরাসে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা যন্ত্রণার। যারা আহত হয়েছেন তারা যেন সঠিক চিকিৎসা পান। নিহতদের পরিবারের পাশে রয়েছে কংগ্রেস। ইন্ডি জোটের কর্মীরাও যেন উদ্ধারকাজে হাত লাগান।

প্রসঙ্গত, হাথরাসে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে। ভোলে বাবার অনুষ্ঠানে আড়াই লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। কিন্তু সেখানে ৮০ হাজার মানুষের জায়গা ছিল। পুলিশ জানিয়েছে, স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার অনুগামীরাই প্রথমে ধাক্কাধাক্কি শুরু করে। এরপরই এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভোলে বাবা পলাতক। যদিও তার আইনজীবী পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top