News Flash

  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে বন্ধ ১০০টি রাস্তা
Image

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে বন্ধ ১০০টি রাস্তা

দেরাদুন, ৪ জুলাই (হি. স.): উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি। বন্ধ হয়ে গেল ১০০টি রাস্তা। জানা গেছে, সেখানকার প্রধান নদীগুলি সবই বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হাওয়া অফিস জানাচ্ছে, গোটা এলাকাজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। চম্পাওয়াত, আলমোরা, পিথরগড়-সহ সমস্ত অংশেই প্রচুর বৃষ্টি হবে।

ইতিমধ্যেই গঙ্গা, অলকনন্দা, ভাগীরথী, সারদা, মন্দাকিনী এবং কোশী নদীর জল বাড়ছে। বিগত ২৪ ঘন্টায় চাকুটিয়াতে ৭২ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। বাঁশিচানাতে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে সকল বাসিন্দাকে নিচু এলাকা ছেড়ে উঁচু এলাকায় চলে যাওয়ার কথা বলা হয়েছে। সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল ছুটি দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটকে বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। গঙ্গা এবং সরযু নদীতে বিপদসীমা প্রায় ছুঁয়ে ফেলেছে জল। অন্যদিকে অলকনন্দা, মন্দাকিনী, ভাগীরথী নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। বদ্রীনাথ জাতীয় সড়কে ধসের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top