News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেফতার করা হতে পারে কাশ্মীরের স্থানীয় দুষ্কৃতীসহ বিচ্ছিন্নতাবাদী নেতাদের
Image

গ্রেফতার করা হতে পারে কাশ্মীরের স্থানীয় দুষ্কৃতীসহ বিচ্ছিন্নতাবাদী নেতাদের

শ্রীনগর, ২৭ আগস্ট (হি.স.) : অশান্ত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারশোজন স্থানীয় দুষ্কৃতীকে চিহ্নিত করেছে সরকার| J&Kকেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের তরফে ওই নেতাদের চিহ্নিত করা হয়েছে যারা এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বলে অনুমান করা হচ্ছে| এই তালিকায় বেশ কয়েকজন হিজবুল জঙ্গিও রয়েছে| এছাড়াও তেহরিক-ই-হুরিয়তসহ একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতাদের বিরুদ্ধেও এই অভিযোগ রয়েছে| কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, এইসব স্থানীয় নেতারাই ১০-১২ বছরের কিশোরদের প্রভাবিত করছে| ফলে বহু অল্পবয়সী ছেলে রাস্তায় বেড়িয়ে পাথর ছুঁড়ে অশান্তি ছড়াচ্ছে| এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এবার শুরু হবে ধড়পাকড়| বিক্ষোভকারীদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে পুলিশ| স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এইভাবে গ্রেফতারির মাধ্যমে এবার একটা কড়া বার্তা দিতে হবে বিক্ষোভকারীদের|
উল্লেক্য, গত মাসে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্ত উপত্যকা| বিভিন্ জায়গায় বিক্ষোভের জেরে জারি হয়েছে কার্ফু|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top