News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিট ও নেট পরীক্ষার কেলেঙ্কারি, ত্রিপুরার স্কুল একত্রীকরণ এবং ছাত্রদের আন্দোলনে বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  এসএফআই এবং টিএসইউ-র
Image

নিট ও নেট পরীক্ষার কেলেঙ্কারি, ত্রিপুরার স্কুল একত্রীকরণ এবং ছাত্রদের আন্দোলনে বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  এসএফআই এবং টিএসইউ-র

আগরতলা, ৪ জুলাই: নিট ও নেট পরীক্ষার কেলেঙ্কারির প্রতিবাদে সরব হয়েছে এসএফআই এবং টিএসইউ। পাশাপাশি, ত্রিপুরার স্কুল একত্রীকরণের বিরুদ্ধে এবং ছাত্রদের আন্দোলনে বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের প্রতিবাদে বাম সংগঠনের তরফ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। পরর্বতী সময়ে শিক্ষা ভবনের সামনে জমায়েত হয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ও মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

এসএফআই -এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, নিট ও নেট দুর্নীতি সহত্রিপুরায় স্কুল একত্রীকরণ, ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প, শিক্ষক সংকট, পাঠ্যপুস্তক প্রদানে বিলম্ব ও ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে শাসকদলের দুর্বৃত্তদের আক্রমণের বিরুদ্ধে আজকের এই মিছিল করা হয়েছে।

তাঁর অভিযোগ, একটা দেশ এবং রাজ্যকে ধ্বংস করতে চাইলে শক্তিশালী কোনো বোমার দরকার পড়ে না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেললে দেশকে পঙ্গু করা যায়। বিজেপি সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে। নিট ও নেট পরীক্ষার বিরুদ্ধে এসএফআই এবং টিএসইউ-এর তরফে ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনের দাবি অতিসত্বর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।

পাশাপাশি এদিন তিনি আরও অভিযোগ করেন, ত্রিপুরার সাড়ে ছয় বছরে শিক্ষাক্ষেত্রে এক অভূতপূর্ব সংকট নেমে এসেছে। বিজেপি সরকারের শিক্ষা দপ্তর নতুন করে ৫১১ টি স্কুল বন্ধ করার পরিকল্পনা করছে। বিদ্যাজ্যোতি প্রকল্পে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর জীবন বিপন্ন হয়ে পড়েছে। আজ এরই প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ও মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আজ ধর্মঘটের সমর্থনে রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা কম বলে দাবি করেন তিনি। 

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top