News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতাপগড় ব্রীজে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

প্রতাপগড় ব্রীজে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৪ জুলাই: প্রতাপগড় ব্রীজে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি  হাসপাতালে পাঠিয়েছে।

মৃত যুবককের পিতা জানিয়েছেন, আজ সকালে প্রতাপগড় ব্রীজে মিঠুন সরকারের (২৮) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তাদের বাড়ি খোয়াই রামচন্দ্র ঘাট এলাকায়। কিন্তু বর্তমানে তারা প্রতাপগড় এলাকায় ভাড়া থাকেন। প্রায় এক বছর হতে চলেছে ঝামেলা করে তার স্ত্রী বাপের বাড়িতে চলে গিয়েছে। তাদের গত ৯ বছর আগে সামাজিক বিয়ে হয়েছিল। বর্তমানে তাদের এক পুত্র সন্তান রয়েছে। সে বাবার সাথে ভাড়াবাড়িতেই থাকেন। স্ত্রী ছেড়ে চলে যাবার পর থেকে সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যেত। আবার কয়েকদিন পর বাড়ি ফিরে যেতেন। তেমনি গত ৬ দিন পূর্বে মার কাছ থেকে ২০০ টাকা নিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিলেন। অনেক খোঁজাখুজির পরও তার হদিশ পাওয়া যায়নি। আজ সকালে তার কাছে খবর আসে মিঠুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। সাথে সাথে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। 

Releated Posts

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর

বিশালগড়, ১৮ জুন : বিশালগড় থানার ধ্বজনগর এলাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top