News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে সচিবালয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক
Image

রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে সচিবালয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক

আগরতলা, ৩ জুলাই: রাজ্যে আসন্ন রথযাত্রা আয়োজনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সন্ধ্যায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী উপস্থিত ছিলেন। রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় উপস্থিত ছিলেন।

 সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে রথযাত্রা উৎসব। এই উৎসব আমাদের রাজ্যের চিরাচরিত সম্প্রীতির ঐতিহ্যকে বহন করে। এই উৎসব উপলক্ষে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে। তাই এই উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে সকলকে বিশেষভাবে নজর দিতে হবে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সম্ভাব্য সবরকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রথযাত্রার আয়োজকদের রথের চূড়ার উচ্চতা ও রথ বানানোতে সরকারি সমস্ত নীতি নির্দিশিকা মেনে করার জন্য মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন। 

তিনি বলেন, রথের গতিপথের যে নির্দেশিকা দেওয়া থাকবে তা মেনে চলা প্রয়োজন। সরকারিভাবে অ্যাম্বুলেন্স, প্যারামেডিকেল, স্বেচ্ছাসেবী, অগ্নিনির্বাপক সহ যাবতীয় ব্যবস্থাপনা রাখাতে হবে। রথের গতিবিধি অনুযায়ী বিদ্যুৎ দপ্তরের সাথে নিয়মিত সমন্বয় বজায় রাখা আবশ্যক। রথযাত্রার আয়োজকদের দিনের নির্ধারিত সময়ে রথযাত্রা শুরু করে তা সন্ধ্যার আগেই গন্থব্যে পৌছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

 কৈলাশহরের নদীগুলির জলস্তর বাড়ছে তাই রথযাত্রা শুরু করার ক্ষেত্রে সেদিকটাও নজর রাখতে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন। এই উৎসবকে সার্বিকভাবে সফল করার জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে।।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top