News Flash

  • Home
  • দিনের খবর
  • চন্ডীতলার সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ভিন রাজ্যের দুই দুষ্কৃতী
Image

চন্ডীতলার সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ভিন রাজ্যের দুই দুষ্কৃতী

হুগলি, ৩ জুলাই (হি. স) : চন্ডীতলার সোনার দোকানে ডাকাতির ঘটনার কিনারা হল। তদন্তে নেমে মধ্য প্রদেশ এবং ওড়িশার দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী ! চন্ডীতলার বরতাজপুরের একটি সোনার দোকানে এই ঘটনার সিসিটিভির ফুটেজে গহনা হাতানোর দৃশ্য ধরা পড়ে । সেই ঘটনায় অভিযুক্ত দুইজনকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করে চণ্ডীতলা থানার পুলিশ।

বুধবার হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন চন্ডীতলা থানায় এক সাংবাদিক বৈঠকে বলেন, গত ২৯ জুন অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়। চন্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল খুব ভালো ভাবেই তদন্ত করেছেন। তার নেতৃত্বে একটি টিম মঙ্গলবার নিউটাউন এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম তালিব হোসেন যিনি মধ্যপ্রদেশের সেন্ধুয়ার বাসিন্দা এবং মেহদি হোসেন ওড়িশার ধোবিপাড়া নোয়াপাড়ার বাসিন্দা। অভিযুক্তরা অপরাধ সংগঠিত করতে যে বাইকটি ব্যবহার করেছিল সেই বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

বরতাজপুর সোনার দোকানে এই ঘটনার পর দিন দুয়েক আগে চন্ডীতলা থানার উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে সমন্বয় বৈঠক করা হয়। পুলিশ সুপার তা মনে করিয়ে দিয়ে বলেন, অপরাধ হওয়ার আগে সেটা ঠেকাতে পারাটাই বড় কাজ। প্রতিনিয়ত সেই চেষ্টাই করতে হবে। অভিযুক্তদের রিমান্ডে নিয়ে গহনা উদ্ধার করা হবে। ধৃতদের এদিন শ্রীরামপুর আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্ত গ্রেফতার হওয়ায় খুশি ব্যবসায়ী মহল

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top