News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়া সংগঠক অমিয় দাসের অনুপ্রেরণা দিদি শৈল দাসের মৃত্যুবার্ষিকী উদযাপিত
Image

ক্রীড়া সংগঠক অমিয় দাসের অনুপ্রেরণা দিদি শৈল দাসের মৃত্যুবার্ষিকী উদযাপিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গত বছরের ঘটনা। ২০২৩ সালে এই দিনেই (৩রা জুলাই) ইহলোক ত্যাগ করে পরলোক গমন করলেন শৈল দাস। শৈল দাস হলেন অমিয় কুমার দাসের বোন। অমিয়  কুমার দাস হলেন রাজ্যের একজন অন্যতম প্রাক্তন এথলেট। যাকে এক ডাকে সবাই চেনেন গোটা রাজ্যে। এই সেই অমিয় কুমার দাস, যিনি তার গুরুদেবের জন্য নিজের একটি কিডনি দিয়েছেন,যাতে গুরুদেব সুস্থ থাকেন। অমিয় কুমার দাসের এই মহৎ কাজের কোনো বিকল্পই হয়না। বোন শৈল দাসের আশীর্বাদের কারনেই এতবড় মহৎ কাজ করতে পেরেছেন হয়তো অমিয় বাবু।  ২০২৪ সাল। ফের ৩ জুলাই ফিরে এলো। এদিন শৈল দাসের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হলো। এই দিনটিতে তাঁর পরিবারের সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কুর্নিশ জানালেন শৈল দাসকে। সমাজ সেবা কিভাবে করতে হয়,তিনি দেখিয়ে গেছেন প্রত্যেককে। এমন দরদী মহিলা বর্তমান সময়ে খুঁজে পাওয়া বহু কঠিন। নিজের খাবার অন্যের মুখে তুলে দিয়েছেন। সবার সাথে তাঁর ছিল দারুণ সম্পর্ক। চাকরি জীবনে অত্যন্ত সুনামের সঙ্গে নিজের কাজ চালিয়ে গেছেন। আজ এক বছর হলো।তিনি নেই পরিবারের মাঝে। শৈল দাসের প্রয়ান অপ্রত্যাশিত। তবে তিনি যেখানে আছেন ঈশ্বরের কৃপায় ভালো থাকুন এটাই ভগবানের কাছে চাইলেন অমিয় কুমার দাস। একই চাওয়া তাঁর পরিবার বর্গের। ভোলা মোদক সহ প্রয়াত শৈল দাসের পরিবারের একটাই কামনা ভাগবানের কাছে, তারা প্রত্যেকেই যাতে ওনার আদর্শকে পাথেয় করে সবার পাশে দাঁড়াতে পারেন এই লক্ষ্যে অবিচল তাঁর পরিবার।। আশীর্বাদ কাম্য রইলো পরিবারের প্রতি প্রয়াতার।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top