News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয়ে  ছাত্রীকে দৈহিক নিগ্রহের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড বিদ্যালয় প্রধান শিক্ষক
Image

বিদ্যালয়ে  ছাত্রীকে দৈহিক নিগ্রহের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড বিদ্যালয় প্রধান শিক্ষক

আগরতলা, ৩ জুলাই: বিদ্যালয়ে জনজাতি ছাত্রীকে দৈহিক নিগ্রহের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ডেপাছরা প্রাইমারি স্কুলের বিদ্যালয় প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। আজ শিক্ষা দপ্তর থেকে এক নোটিফিকেশন জারি করে একথা জানানো হয়েছে।

উল্ল্যেখ্য, গত ২৮ জুন ডেপাছরা প্রাইমারি স্কুলের এক জনজাতি ছাত্রীকে শাসনের নামে তীব্র দৈহিক নিগ্রহ করেন সেই স্কুলের প্রাইমারি বিভাগের প্রধান শিক্ষক বিনয় প্রিয় চাকমা। বিষয়টি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার গোচরে আসতেই বিদ্যালয় শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছিলেন। তার পরপরই এক আদেশমূলে সাসপেন্ড হয়েছেন ওই অভিযুক্ত শিক্ষক। আজ এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৮ জুন  ডেপাছরা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষ্ বিনয় প্রিয় চাকমা স্কুলের দায়িত্ব পালন করার সময় ওই স্কুলের অপর্ণা রিয়াং নামে একজন ছাত্রীকে শারীরিকভাবে শাসন করেন। এটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে। ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।

আরও নির্দেশ দেওয়া হয়েছে, যে এই আদেশ বলবৎ থাকার সময়কালে পর্যন্ত ওই শিক্ষক পেঁচারথলে থাকবেন।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top