News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রতিটি সমাজ ও সরকার এআই থেকে উদ্ভূত ঝুঁকি অনুভব করছে : অশ্বিনী বৈষ্ণব
Image

প্রতিটি সমাজ ও সরকার এআই থেকে উদ্ভূত ঝুঁকি অনুভব করছে : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার নতুন দিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ইন্ডিয়া সামিটের উদ্বোধন করেছেন। দু”দিনের এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, যথার্থ প্রয়োগ ও প্রতিভার উন্মেষে সাহায্যের পাশাপাশি কৃত্রিম মেধা উদ্ভাবনের বিস্তার ক্ষেত্র নিয়ে উপস্থিত সদস্যরা বক্তব্য রাখবেন। বুধবার এই সম্মেলনে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রতিটি সমাজ ও সরকার এআই থেকে উদ্ভূত ঝুঁকি অনুভব করছে।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সাম্প্রতিক সাধারণ নির্বাচনে আমরা দেখেছি কীভাবে বিভ্রান্তি, ভুল তথ্য এবং ভুয়ো খবর বড় ঝুঁকি হতে পারে। সেই ঝুঁকি এআই-এর শক্তি দ্বারা বহুগুণ বেড়ে যায়। এমনটা শুধু যে আমরাই অনুভব করছি তা নয়, সমগ্র বিশ্ব একই অভিজ্ঞতা অর্জন করেছে। প্রতিটি সমাজ ও সরকার এআই-এর উপর ভিত্তি করে নতুন ঝুঁকি অনুভব করছে। বিভিন্ন সমাজ অত্যন্ত পদ্ধতিগত এবং চিন্তা-ভাবনার উপায়ে সাড়া দিচ্ছে… আমরা এআই-এর সম্ভাব্যতার দিকে নজর দেওয়ার সাথে সাথে আমাদের সম্মিলিতভাবে একটি উপায় বের করতে হবে।”

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top