News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরকে অশান্ত করতে ইন্ধন যোগাচ্ছে পাকিস্তান, ক্ষোভ মেহবুবা মুফতির
Image

কাশ্মীরকে অশান্ত করতে ইন্ধন যোগাচ্ছে পাকিস্তান, ক্ষোভ মেহবুবা মুফতির

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): কাশ্মীর উপত্যকায় অস্থির পরিস্থিতির জন্য দায়ী পাকিস্তান| শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর mehbooba muftiসঙ্গে বৈঠক করার পর এমনটাই দাবি করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি| এদিন সেভেন রেস কোর্স রোডে প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে তঁার সঙ্গে দেখা করেন মেহবুবা মুফতি| দীর্ঘক্ষণ উভয়ের মধ্যে কথোপকথন হয়| প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুফতি জানিয়েছেন, `গত কয়েকদিনে কাশ্মীরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে| এতে ইন্ধন যোগাচ্ছে প্রতিবেশী দেশ পাকিস্তান| কাশ্মীর উপত্যকায় অশান্তি জারি রাখার চেষ্টা চালিয়েই যাচ্ছে পাকিস্তান| আমাদের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন| ভূস্বর্গের তপ্ত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন তিনি|’ পূর্বতন ইউপিএ সরকারের বিরুদ্ধে তোপ দেগে মুফতি জানিয়েছেন, `২০০৮ সাল থেকে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি খারাপ হয়েছে| ২০০৮ সালের অস্থির পরিস্থিতি উপেক্ষা করেছিল ইউপিএ সরকার| কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তপ্ত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন|’

পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে মুফতি আরও জানিয়েছেন, `এগিয়ে এসে বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার পরিবর্তে প্ররোচনার মাধ্যমে পরিস্থিতি আরও জটিল করছে পাকিস্তান| এটা দুর্ভাগ্যজনক যে, সমস্যা সমাধানে ভারতের তরফে বারবার সদর্থক ভূমিকা নেওযা হলেও তা এড়িয়ে যাচ্ছে তারা|’ পাশাপাশি তঁাকে সহযোগিতার জন্য সংবাদমাধ্যমের কাছেও আর্জি জানিয়েছেন মেহবুবা|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top