News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে রানিরবাজার পুর পরিষদের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত, উন্নয়নের লক্ষ্যে গৃহীত হয়েছে বিভিন্ন সিদ্ধান্ত
Image

মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে রানিরবাজার পুর পরিষদের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত, উন্নয়নের লক্ষ্যে গৃহীত হয়েছে বিভিন্ন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই:
মঙ্গলবার রানীরবাজার পুর পরিষদের কনফারেন্স হলে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এক পর্যালোচনা বৈঠক। এই বৈঠকে রানীরবাজার পুর পরিষদ এলাকায় আগামী দিনে কি কি উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ দিনের বৈঠক সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, কয়েক মাস অন্তর অন্তর এ ধরনের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। আজকের এই বৈঠকে রানিরবাজার পুর পরিষদ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং আগামী দিনের কাজের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়েছে।

মন্ত্রী জানিয়েছেন রানীরবাজার এলাকার উন্নয়নে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই উন্নয়ন কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। ধাপে ধাপে পুর এলাকার কাজগুলি করা হবে বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রী আরো জানান,  রানীরবাজার এলাকার যে বাজারটি রয়েছে তার সংস্কার করা হবে। পানীয় জলের উৎস হিসেবে ডিপ টিউবওয়েল স্থাপন করা হচ্ছে পুর নিগমের নিজস্ব ফান্ডের অর্থের দ্বারা। এছাড়াও জলের বড় ট্যাংক নির্মাণ করা হচ্ছে। আগরতলা পুর নিগমের পর রানিরবাজার পুর পরিষদ আদর্শ পুর পরিষদ হিসেবে রাজ্যে  আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেনআশা প্রকাশ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিনের বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এসডিএম সহ  কাউন্সিলরগন।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top