News Flash

Image

নিজ ঘরে ফাঁসিতে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য 

আগরতলা, ২ জুলাই: নিজ ঘরে থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সোনামুড়া থানা দিন বরদোয়াল গ্রাম পঞ্চায়েতের দুই নাম্বার ওয়ার্ডের ভাগাইয়া টিলা এলাকায় ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা পথ বেছে নিয়েছে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া থানা দিন বরদোয়াল গ্রাম পঞ্চায়েতের দুই নাম্বার ওয়ার্ডের ভগাইয়া টিলার বাসিন্দা শাকিল মিয়া(২১) নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। রবিবারে সে চেন্নাই থেকে বাড়ি ফিরেছেন। আজ সকালে পরিবারের সদস্যরা দেখতে পান ঝুলন্ত অবস্থায় রয়েছে। কিন্তু কি কারণে সে এমন পথ বেছে নিয়েছে তা পরিবারের সদস্যরা বলতে পারেন নি।  

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে সোনামুড়া থানার পুলিশ। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। 

Releated Posts

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top