News Flash

  • Home
  • প্রধান খবর
  • মঙ্গলবার এনডিএ-র সংসদীয় বৈঠকে সাংসদদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
Image

মঙ্গলবার এনডিএ-র সংসদীয় বৈঠকে সাংসদদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ জুলাই (হি. স.): মঙ্গলবার এনডিএ–র সাংসদদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী সাংসদদের বলেন যে, তাঁরা যেন সংসদীয় আচরণবিধি অনুসরণ করেন। তাঁদের আচরণ যেন উদাহরণ দেওয়ার মতো হয়, তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি ও এনডিএ-র সাংসদরা। বৈঠক শেষে কিরেণ রিজিজু বলেন, প্রধানমন্ত্রী আজ আমাদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন সংসদে সাংসদরা আসেন দেশের সেবা করতে। তাঁরা যেন সেই বিষয়টিকেই গুরুত্ব দেন। সংসদে কীভাবে কাজ করতে হবে, সেই নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে ব্যবহার করেছেন, তিনি স্পিকারকে অপমান করেছেন। আমরা এই ধরনের আচরণ করব না। এটাই আমাদের শিক্ষা।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top