News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল জামাতার বিরুদ্ধে
Image

এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল জামাতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১ জুলাই: এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ওই ব্যক্তির পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম মনির হোসেন।  সোনামুড়া মহকুমার বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত বাগবের গ্রাম পঞ্চায়েতের আওতাধীন তারকাটা সীমান্তবর্তী ১৯১ গেট সংলগ্ন এলাকায় নজরপুরা  গ্রামটি অবস্থিত। সেই গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন মনির হোসেন।

এলাকাবাসীর সূত্রে খবর, স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন স্বামী মনির হোসেন। নিজের জামাতার সঙ্গেই ওই মহিলার প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ। তারপরেই তাকে মারধর করত তার স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে গত ২৭ জুন মনির হোসেনকে তার পরিবারের সদস্য এবং মেয়ের জামাই মিলে বেধড়ক মারধর করে। তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে বাংলাদেশে গিয়ে ঢাকাতে জামাতা।

পরে মনির হোসেনের ছোট ছেলে ইয়ামিন হোসেন বাবার এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তারকাটা বেড়ার ১৯১ গেট পেরিয়ে বিএসএফের সহায়তা বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে তাকে। বক্সনগর হাসপাতালে ডাক্তার বাবুরা মনির হোসেনের অবস্থা সংকটজনক দেখে আগরতলা জিবিপি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। 

বিগত চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ ১. ৫০ মিনিটে শেষ  নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে জামাতা সায়ন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।। ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। 

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top