News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পূর্ণ ”স্বদেশী” হয়ে উঠছে : অমিত শাহ
Image

ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পূর্ণ ”স্বদেশী” হয়ে উঠছে : অমিত শাহ

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পূর্ণ ”স্বদেশী” হয়ে উঠছে এবং তা দেশীয় নীতির ওপর কাজ করবে। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবারই দেশে বলবৎ হয়েছে তিনটি নতুন ফৌজদারি আইন। এই তিনটি আইন প্রসঙ্গে সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ৭৫ বছর পর এই আইনগুলি নিয়ে চিন্তা করা হয়েছিল এবং যখন এই আইনগুলি আজ থেকে কার্যকর হচ্ছে, তখন ঔপনিবেশিক আইনগুলি বাতিল করা হয়েছে এবং ভারতীয় সংসদে প্রণীত আইনগুলি বাস্তবে আনা হচ্ছে। ”দন্ড”-এর পরিবর্তে এখন ”ন্যায়”। বিলম্বের পরিবর্তে দ্রুত বিচার হবে। আগে শুধু পুলিশের অধিকার সুরক্ষিত ছিল, কিন্তু এখন ভুক্তভোগী ও অভিযোগকারীর অধিকারও সুরক্ষিত হবে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “নতুন দৃষ্টিকোণ নিয়ে মধ্যরাত থেকে এই তিনটি আইন কার্যকর হয়েছে। এখন ইন্ডিয়ান পেনাল কোড (আইপিসি)-এর পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) থাকবে। ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট (সিআরপিসি)-এর পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা থাকবে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট-এর পরিবর্তে থাকবে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।” অমিত শাহ আরও বলেছেন, “এখন গণধর্ষণ হলে ২০ বছরের কারাদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে, নাবালিকাকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড হবে, পরিচয় গোপন করে অথবা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যৌন শোষণের জন্য একটি পৃথক অপরাধ সংজ্ঞায়িত করা হয়েছে। বিবৃতি রেকর্ড করার বিধান করা হয়েছে। পাশাপাশি অনলাইন এফআইআর-এর সুবিধাও দেওয়া হয়েছে; আমরা বিশ্বাস করি যে এইভাবে অনেক নারীকে বিব্রতকর অবস্থা থেকে রক্ষা করা যেতে পারে।”

Releated Posts

প্রযুক্তি ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আদিবাসী সমাজের ক্ষমতায়ন সম্ভব: রাষ্ট্রপতি মুর্মু

বেতুল (মধ্যপ্রদেশ), ১৮ জুন (আইএএনএস): আদিবাসী যুবসমাজের কাছে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ পৌঁছে দিতে…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top