ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় প্রেসক্লাবের সদস্য খেলোয়ারদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ, রবিবার বেলা এগারোটায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য দু দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেন এবং ম্যাচের বিস্তারিত প্রেক্ষাপট তুলে ধরেন স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ। সকাল ৮ টায় ম্যাচ শুরুর সময় আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পেট্রন রতন সাহা, সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী প্রমূখ উপস্থিত থাকবেন বলে জানান স্পোর্টস কমিটির কনভেনার তথা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি অভিষেক দে। স্পোর্টস কমিটির জয়েন্ট কনভেনার তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিবর্গ আনুষ্ঠানিকভাবে দুদলের খেলোয়ারদের জার্সি প্রদান করেন। যথাসময়ে দুদলের খেলোয়াররা মাঠে উপস্থিত থেকে ম্যাচটি সাফল্যমন্ডিত করে তোলার জন্য চেয়ারম্যান ও কনভেনার সংশ্লিষ্ট সকলের

প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকদের প্রীতি ফুটবল
Tags:
Releated Posts
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…
উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…


















