News Flash

  • Home
  • খেলা
  • প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকদের প্রীতি ফুটবল

প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকদের প্রীতি ফুটবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় প্রেসক্লাবের সদস্য খেলোয়ারদের মধ্যে এক  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ, রবিবার বেলা এগারোটায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য দু দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেন এবং ম্যাচের বিস্তারিত প্রেক্ষাপট তুলে ধরেন স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ। সকাল ৮ টায় ম্যাচ শুরুর সময় আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পেট্রন রতন সাহা, সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী প্রমূখ উপস্থিত থাকবেন বলে জানান স্পোর্টস কমিটির কনভেনার তথা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি অভিষেক দে। স্পোর্টস কমিটির জয়েন্ট কনভেনার তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিবর্গ আনুষ্ঠানিকভাবে দুদলের খেলোয়ারদের জার্সি প্রদান করেন। ‌ যথাসময়ে দুদলের খেলোয়াররা মাঠে উপস্থিত থেকে ম্যাচটি সাফল্যমন্ডিত করে তোলার জন্য চেয়ারম্যান ও কনভেনার সংশ্লিষ্ট সকলের

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top