News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রীর ‘মান কি বাত’ অনুষ্ঠান এক উল্লেখযোগ্য কর্মসূচি, গোটা বিশ্বে আর এধরনের উদাহরণ নেই: মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রীর ‘মান কি বাত’ অনুষ্ঠান এক উল্লেখযোগ্য কর্মসূচি, গোটা বিশ্বে আর এধরনের উদাহরণ নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর রবিবার প্রথম ‘মান কি বাত’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোটা দেশব্যাপী বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এদিনকে কেন্দ্র করে বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এদিন ছিল ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১১১ তম পর্ব।

ত্রিপুরাতেও এইদিনটিকে পালন করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করেছে প্রদেশ বিজেপি দল। রবিবার ১৪ বাধারঘাট মন্ডল এর উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এদিন মনকি বাত অনুষ্ঠানের সফলতা তুলে ধরেন তিনি। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের সভাপতি রাজিব ভট্টাচার্য, বিধায়িকা মিনারানী সরকার, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ দলীয় কর্মী সমর্থকেরা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানটি একটি উল্লেখযোগ্য কর্মসূচি। গোটা বিশ্বে এ ধরনের অনুষ্ঠানের আর কোন উদাহরণ নেই। এদিনের মানকি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গোটা দেশের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। ক্রীড়া থেকে শুরু করে দেশের উন্নয়ন সবকিছুই এদের মানকি বাত অনুষ্ঠানে স্থান পেয়েছে। সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক। তার জন্য খেলোয়ারদের উৎসাহিত করার জন্য সকলের কাছে আহবান রেখেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, অন্ধ্রপ্রদেশের আরাকু কফি, কেরলের কারথুম্বি ছাতা কিংবা কাশ্মীরের স্নো পিজ এর  লোকাল থেকে গ্লোবাল প্রোডাক্ট হওয়ার কথা তুলে ধরেছেন এদিন প্রধানমন্ত্রী। একই ভাবে সাঁওতাল বীর সিঁধু-কানু, সংস্কৃতের প্রসার নিয়েও আলোচনা করেছেন তিনি। পাশাপাশি এক পেড়, মা’ কে নাম অভিযানে প্রত্যেককে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পশ্চিম খিলপাড়ায় বেহাল রাস্তার সংস্কার কাজ শুরু

আগরতলা, ৩ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকার রাস্তার…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতন: অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব হিন্দু নাগরিক সমাজ

আগরতলা, ৩ জুলাই : মেলাঘর থানাধীন তেলকাজলা এলাকায় এক নাবালিকাকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

পানীয় জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ডিডব্লিউএস দপ্তরে কংগ্রেসের স্মারকলিপি

আগরতলা, ৩ জুলাই: রাজ্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে জনস্বাস্থ্য ও পানীয় জল…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

মাতাবাড়িতে ‘ত্রিপুরাসুন্দরী সিদ্ধপীঠ গুরুকুল’-এর শিলান্যাস, সনাতন শিক্ষা ও সংস্কৃতি বিকাশে নতুন উদ্যোগ

উদয়পুর, ৩ জুলাই: মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে কল্যাণ সাগরের পূর্ব পাড়ে তিন দিনব্যাপী পূজা ও পার্বণের মধ্য দিয়ে শুক্রবার…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top