News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডাক্তারের বিরুদ্ধে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ
Image

ডাক্তারের বিরুদ্ধে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ৩০ জুন: অমরপুর হাসপাতালে এক ডাক্তারের বিরুদ্ধে রোগী পরিষেবা নিয়ে উঠলো অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, মিয়া বাজার এলাকা থেকে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত  প্রায় ১২ বছরের একটি মেয়েকে আত্মীয় পরিজনরা হাসপাতালে নিয়ে আসেন। ডিউটিতে ছিলেন ডক্টর কৌশিক ভৌমিক। অভিযোগ ডক্টর কৌশিক ভৌমিক শ্বাসকষ্ট আক্রান্ত মেয়েটিকে ঠিকঠাক ভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করেনি। এদিকে চিকিৎসা পরিষেবা কেন দেওয়া হয়নি জানতে চাইলে মেয়েটির আত্মীয় পরিজনদের সঙ্গে ডক্টর কৌশিক ভৌমিক দুর্ব্যবহার করে এবং মারধোরের হুমকি দেয় বলে অভিযোগ।

হাসপাতালে বেসরকারি নিরাপত্তা কর্মীদের দ্বারাও হেনস্তার স্বীকার হয়েছেন রোগীর আত্মীয় পরিজনরা। ডক্টর কৌশিক ভৌমিকের বিরুদ্ধে আগেও এই ধরনের অভিযোগ রয়েছে। এ খবর শুনে মহকুমা হাসপাতালে ছুটি আসছেন অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ।

পরে কৌশিক ভৌমিক শ্বাসকষ্ট আক্রান্ত মেয়েটিকে জেলা হাসপাতালে রেফার করে দেন। এখন প্রশ্ন হল সাধারণ শ্বাসকষ্ট জনিত কারণে কেন ডক্টর কৌশিক ভৌমিক মেয়েটিকে জেলা হাসপাতালে রেফার করে দেন। তাহলে কি অমরপুর মহকুমা হাসপাতালে অক্সিজেনের কোন ধরনের ব্যবস্থা ছিল না। ঘটনায় ক্ষণিকের জন্য হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।

Releated Posts

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পশ্চিম খিলপাড়ায় বেহাল রাস্তার সংস্কার কাজ শুরু

আগরতলা, ৩ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকার রাস্তার…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতন: অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব হিন্দু নাগরিক সমাজ

আগরতলা, ৩ জুলাই : মেলাঘর থানাধীন তেলকাজলা এলাকায় এক নাবালিকাকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

পানীয় জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ডিডব্লিউএস দপ্তরে কংগ্রেসের স্মারকলিপি

আগরতলা, ৩ জুলাই: রাজ্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে জনস্বাস্থ্য ও পানীয় জল…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

মাতাবাড়িতে ‘ত্রিপুরাসুন্দরী সিদ্ধপীঠ গুরুকুল’-এর শিলান্যাস, সনাতন শিক্ষা ও সংস্কৃতি বিকাশে নতুন উদ্যোগ

উদয়পুর, ৩ জুলাই: মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে কল্যাণ সাগরের পূর্ব পাড়ে তিন দিনব্যাপী পূজা ও পার্বণের মধ্য দিয়ে শুক্রবার…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top