News Flash

Image

জাতীয় সড়কে দুটি বাইকের সংঘর্ষে আহত এক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩০ জুন: মনপাথর থানা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দুইটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক।

ঘটনার বিবরনে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ৭ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর থানার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টিআর০৩এন৫১১৩ নাম্বারের পালসার বাইক ও টিআর০১এএস ৬২২৫ নাম্বারের কেটিএম বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে।  এতে করে পালসার বাইক চালক রূপজান মিয়া গুরতর আহত হয়। 

জানাযায় কে টি এম বাইক চালক দ্রুত গতিতে এসে পালসার বাইক চালককে  সজোরে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় রূপজান মিয়ার পায়ে গুরতর আঘাত প্রাপ্ত হয়ে পা ভেঙে যায়।  দুর্ঘটনার সঙ্গে সঙ্গে মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ রূপজান মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। 

এইভাবে প্রতিনিয়ত কিছু সংখ্যক উৎশৃঙ্খল যুবকের জন্য দুর্ঘটনা ঘটে যাচ্ছে।  প্রতিনিয়ত এইভাবে দুর্ঘটনা ঘটাতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় লোকজনেরা।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top