News Flash

  • Home
  • দেশ
  • বেঙ্কাইয়াজির সময়ে রাজ্যসভা অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল : প্রধানমন্ত্রী
Image

বেঙ্কাইয়াজির সময়ে রাজ্যসভা অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার প্রাক্তন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর জীবনযাত্রার ওপর একাধিক বই প্রকাশ করেছেন। রবিবার ভার্চুয়ালি নাইডুর জীবন ও যাত্রার ওপর তিনটি বই প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “আগামীকাল, ১ জুলাই বেঙ্কাইয়া নাইডুজির জন্মদিন। তাঁর জীবনযাত্রা ৭৫ বছর পূর্ণ করছে। এই ৭৫ বছর অসাধারণ প্রাপ্তি, এই ৭৫ বছর আশ্চর্যজনক মাইলফলকে পরিপূর্ণ।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমি আনন্দিত যে আজ তাঁর জীবনীর সঙ্গে সম্পর্কিত আরও দু’টি বই প্রকাশ করার সুযোগ পেয়েছি। আমি আত্মবিশ্বাসী যে এই বইগুলো মানুষকে অনুপ্রাণিত করবে এবং দেশের সেবা করার সঠিক দিক নির্দেশনা দেবে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমি এবং আমার মতো হাজার হাজার কর্মী বেঙ্কাইয়াজির কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। এটি বেঙ্কাইয়া জির জীবন, চিন্তাভাবনা, দৃষ্টি এবং ব্যক্তিত্বের একটি নিখুঁত প্রতিফলন।”

Releated Posts

যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই

মুম্বই, ১৯ মে (আইএএনএস): পর্যাপ্ত মূলধন ও আয়ের সম্ভাবনার অভাবের কারণে মহারাষ্ট্রের ফালতনের যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল…

ByBySandeep Biswas May 19, 2026

ভবিষ্যতের প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করবে ভারত-ফিনল্যান্ড: মোদি

অসলো, ১৯ মে (আইএএনএস): ভবিষ্যতের প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, পারমাণবিক শক্তি এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা…

ByByNews Desk May 19, 2026

বঙ্গে চার পুরবোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ রাজ্য সরকারের

কলকাতা, ১৯ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের চারটি নগর প্রশাসনিক সংস্থার বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের ঘোষণা করল রাজ্যের পুর…

ByByNews Desk May 19, 2026

রাস্তায় নামাজ ইসলামসম্মত নয়, যোগীর মন্তব্যকে সমর্থন ইউপির শাহী প্রধান মুফতির

আলিগড়, ১৯ মে (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর রাস্তায় নামাজ আদায় না করার মন্তব্যকে সমর্থন জানালেন উত্তরপ্রদেশের শাহী…

ByByNews Desk May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top