News Flash

  • Home
  • দিনের খবর
  • জামালপুরে ট্রেনের ধাক্কায় মৃত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি
Image

জামালপুরে ট্রেনের ধাক্কায় মৃত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি

পূর্ব বর্ধমান, ৩০ জুন (হি.স.): আবারও ট্রেনের ধাক্কায় মৃত্যু। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রাম স্টেশন এলাকায়। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ নবগ্রাম স্টেশন এলাকায় ডাউন লাইনে এক ব্যক্তিকে দেখা যায়। তিনি কোনও ভাবে লাইন পার হচ্ছিলেন। সেই সময় থার্ড লাইন ধরে একটি মালগাড়ি বর্ধমান থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় ধাক্কা মারে ওই ব্যক্তিকে। ঘটনাস্থলীর মৃত্যু হয় এই ব্যক্তির। যদিও ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। দেহটিকে উদ্ধার করে নিয়ে গেছে জিআরপি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। মৃত ব্যক্তির দেহ আপাতত রেল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top