News Flash

  • Home
  • দেশ
  • সমগ্র বিশ্বে ভারতীয় সংস্কৃতি যেভাবে গৌরব অর্জন করছে, তা সবাইকে গর্বিত করে : প্রধানমন্ত্রী
Image

সমগ্র বিশ্বে ভারতীয় সংস্কৃতি যেভাবে গৌরব অর্জন করছে, তা সবাইকে গর্বিত করে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): সমগ্র বিশ্বে ভারতীয় সংস্কৃতি যেভাবে গৌরব অর্জন করছে, তা সবাইকে গর্বিত করে। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানের ১১-তম পর্বে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন মন-কি-বাত অনুষ্ঠানে এক ধরনের ছাতার কথা উল্লেখ করে বলেছেন, “আমি আপনাদের একটি বিশেষ ধরনের ছাতা সম্পর্কে বলতে চাই। এই ছাতাগুলি আমাদের কেরলে তৈরি হয়। কেরলের সংস্কৃতিতে ছাতার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ছাতা সেখানকার অনেক ঐতিহ্য ও আচার-অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে আমি যে ছাতার কথা বলছি তা হল ‘কার্থুম্বি ছাতা’ এবং এগুলি কেরলের আট্টপাডিতে তৈরি। এই ছাতাগুলি আমাদের কেরলের আদিবাসী বোনেরা তৈরি করেছে। এখন সারাদেশে এসব ছাতার চাহিদা বাড়ছে। সেগুলি অনলাইনেও বিক্রি হচ্ছে। এই ছাতাগুলি ‘বট্টলাক্কি সমবায় কৃষি সমিতি’-এর তত্ত্বাবধানে তৈরি করা হয়। এই সমিতি আমাদের নারী শক্তি দ্বারা পরিচালিত হয়।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কুয়েত সরকার তাঁদের জাতীয় রেডিওতে একটি বিশেষ অনুষ্ঠান শুরু করেছে এবং তাও হিন্দিতে। এটি প্রতি রবিবার ‘কুয়েত রেডিও’-তে আধা ঘণ্টা প্রচারিত হয়। এতে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন ছাপ রয়েছে। আমাদের চলচ্চিত্র এবং শিল্প জগতের আলোচনা সেখানকার ভারতীয় সম্প্রদায়ের মধ্যে খুবই জনপ্রিয়। এমনকি আমাকে বলা হয়েছে, কুয়েতের স্থানীয় লোকজন এতে অনেক আগ্রহ নিচ্ছেন। এই চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য আমি কুয়েত সরকার ও জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

Releated Posts

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026

২১ কিলোমিটার উচ্চতায় দেশীয় হাই-অল্টিটিউড এয়ারশিপের সফল পরীক্ষা ডিআরডিও-র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম (এইচএপিএস)-এর সফল উড়ান পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও…

ByByNews Desk Oct 6, 2026

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top