News Flash

  • Home
  • দেশ
  • উদ্ধার হল দু’টি দেহ, এক নিখোঁজের সন্ধানে দিল্লির বসন্ত বিহারে উদ্ধারকাজ অব্যাহত
Image

উদ্ধার হল দু’টি দেহ, এক নিখোঁজের সন্ধানে দিল্লির বসন্ত বিহারে উদ্ধারকাজ অব্যাহত

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): প্রবল বৃষ্টির মধ্যেই শুক্রবার সকালে মারাত্মক ঘটনা ঘটে দিল্লির বসন্ত বিহারে। তিনজন শ্রমিক একটি নির্মীয়মান ভবনের গর্তে পড়ে যান। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর শনিবার সকালে উদ্ধার হয়েছে দু’জনের দেহ, এখনও একজনকে খুঁজে পাওয়া যায়নি। এক নিখোঁজের সন্ধানে দিল্লির বসন্ত বিহারে উদ্ধারকাজ অব্যাহত রেখেছে এনডিআরএফ, পুলিশ ও দমকল।

উদ্ধারকারী দল জানিয়েছে, গতকাল সকালে দিল্লির বসন্ত বিহার এলাকায় তিনজন শ্রমিক একটি নির্মীয়মান ভবনের গর্তে পড়ে যান, শুক্রবার সারাদিন তল্লাশি চালালেও তাঁদের খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে দু’টি দেহ উদ্ধার হয়েছে। এখনও একজন নিখোঁজ। জানা গিয়েছে, শ্রমিকরা ঘটনাস্থলের কাছে অস্থায়ী কুঁড়েঘরে বসবাস করতেন এবং প্রবল বৃষ্টির কারণে ঝুপড়িগুলো গর্তে ধসে পড়ে।

Releated Posts

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026

২১ কিলোমিটার উচ্চতায় দেশীয় হাই-অল্টিটিউড এয়ারশিপের সফল পরীক্ষা ডিআরডিও-র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম (এইচএপিএস)-এর সফল উড়ান পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও…

ByByNews Desk Oct 6, 2026

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top