News Flash

  • Home
  • প্রধান খবর
  • মালদায় মিড-ডে মিলে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের
Image

মালদায় মিড-ডে মিলে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের

সামসী, ২৮ জুন (হি. স.) : মালদার চাঁচল-২ নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে উঠল । এই অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে । ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই বিদ্যালয় চত্বরে।

এক গ্রামবাসী মনজুর আলম ক্ষোভের সঙ্গে বলেন, ‘বাচ্চাদের যে খাওয়ার দেওয়া হচ্ছে। সেই খাবার আমরা গোরু ছাগলদের খাওয়াই। প্রধান শিক্ষক নিজে বাজার করেন। বাজারের অবশিষ্ট পচা ডাল, কম পরিমাণের বাজার করে নিয়ে আসা হচ্ছে। আমরা এর আগেও এই নিয়ে অভিযোগ করেছি। কিন্তু কোনও কর্ণপাত করেননি প্রধান শিক্ষক।‘

উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেনের বক্তব্য, ‘বাজার থেকে সবজি খুব ভালোই কেনা হয়েছিল। কিন্তু সবজিগুলো ভুলবশত ব্যাগে থাকার ফলে হয়তো কিছুটা খারাপ হয়ে যেতে পারে। পড়ুয়াদের প্রতিদিনই যথাযথ খাবার পরিবেশন করা হয়।‘ তিনি আরও ভালো খাবার পরিবেশন করবেন বলে অভিভাবকদের আশ্বাস দিয়েছেন।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top